বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই নানা গুঞ্জন ছড়িয়েছে। কখনো আলাদা থাকা, কখনো পারিবারিক দূরত্ব—বিভিন্ন ঘটনায় তাদের বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে। তবে এবার সব জল্পনাকে পেছনে ফেলে একসঙ্গে প্রকাশ্যে হাজির হলেন এই তারকা দম্পতি। মুম্বাইয়ে পোশাকশিল্পী মণীশ মালহোত্রার আয়োজিত দীপাবলির পার্টিতে হাত ধরে প্রবেশ করেন অভিষেক ও ঐশ্বরিয়া।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মণীশ মালহোত্রার আয়োজনে বসেছিল তারকাখচিত দীপাবলির আসর। সেখানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর, সাইফ আলী খান ও কাজলসহ বলিউডের অনেক পরিচিত তারকা। তবে অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছে অভিষেক-ঐশ্বরিয়ার একসঙ্গে উপস্থিতি।

অনুষ্ঠানে অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি। অন্যদিকে সোনালি পাড়ের লাল শাড়িতে সেজেছিলেন ঐশ্বরিয়া। লালগালিচায় দাঁড়িয়ে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তারা। আলোকচিত্রীরা আলাদাভাবে ছবি তোলার অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি এই দম্পতি। বরং পাশাপাশি দাঁড়িয়েই ছবি তোলেন দুজন।

অনুষ্ঠানের সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রিয় তারকা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরাও। একজন অনুরাগী মন্তব্য করেছেন, দুজনকে একসঙ্গে দেখে ভালো লাগছে। আরেকজন লিখেছেন, ২০০৮ সালের অভিষেক-ঐশ্বরিয়ার সেই পুরোনো রসায়ন যেন আবার ফিরে এসেছে।

গত কয়েক বছর ধরে তাদের বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা চললেও এ বিষয়ে গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন অভিষেক ও ঐশ্বরিয়া। সংসারে টানাপোড়েনের কারণে প্রায় দুই বছর ধরে ঐশ্বরিয়া বচ্চন পরিবারের বাড়িতে থাকছেন না বলে খবর প্রকাশিত হয়েছে। তবে দাম্পত্য সম্পর্ক বজায় রেখেছেন তারা। গত ২০ এপ্রিল নিজেদের ১৯তম বিবাহবার্ষিকীও উদযাপন করেছেন এই তারকা দম্পতি।

অভিষেক ও ঐশ্বরিয়ার ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এই দম্পতির একমাত্র কন্যাসন্তান আরাধিয়া বচ্চন। তবে ২০২৩ সালের শেষ দিক থেকে মেয়ে আরাধিয়াকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন ঐশ্বরিয়া। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও মেয়ের ছবি প্রকাশ করলেও অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়নি তাকে।

এদিকে মুম্বাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সদস্যরা এবং ঐশ্বরিয়া আলাদাভাবে অংশ নেওয়ায় বিচ্ছেদের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার নামের সঙ্গে ‘বচ্চন’ পদবি না থাকাও আলোচনার জন্ম দেয়। অন্যদিকে, একটি অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই হাজির হয়েছিলেন অভিষেক।

তবে গত এক বছরে বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেলেও আলোকচিত্রীদের ক্যামেরায় তাদের একই ফ্রেমে দেখা যায়নি। মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে সেই অপেক্ষার অবসান হলো। হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ থেকে শুরু করে একসঙ্গে ছবি তোলা—সব মিলিয়ে আবারও আলোচনায় অভিষেক-ঐশ্বরিয়া।

  • Related Posts

    ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৫৬ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।…

    ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়

    সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যুক্ত হয়েছে আগামী রবিবারের শ্যামা পূজার ছুটি। শিক্ষাপ্রতিষ্ঠানে এই টানা তিনদিনের ছুটিকে কেন্দ্র করে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। বৃহস্পতিবার বিকাল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

    বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

    ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়

    ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ভিড়

    খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

    খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

    ৮০ শতাংশ পোশাক শ্রমিকদের কাজে যোগদান

    ৮০ শতাংশ পোশাক শ্রমিকদের কাজে যোগদান

    জীবনসঙ্গীর মধ্যে যে পাঁচ গুণ চান সাই পল্লবী

    জীবনসঙ্গীর মধ্যে যে পাঁচ গুণ চান সাই পল্লবী