বিজ্ঞাপনের পর শাহরুখ-আলিয়া ও রণবীরকে নিয়ে সিনেমার দাবি ভক্তদের

সম্প্রীতি বলিউডের সুপারস্টার শাহরুখ খান, আলিয়া ভাট এবং রণবীর কাপুর একটি বিজ্ঞাপনের মাধ্যমে নতুন করে ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। এই বিজ্ঞাপনটি দেখার পর ভক্তরা তাদের তিনজনকে একসঙ্গে কোনো চলচ্চিত্রে দেখার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপনটিতে এই তিন তারকাকে একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। এরপর তারা অনিচ্ছাসত্ত্বেও ২০১২ সালের ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমার অক্ষয় কুমারের জনপ্রিয় গান ‘হুকা বার’-এর তালে নাচতে শুরু করেন। বিজ্ঞাপনটি শুরু হয় যখন প্রত্যেক তারকা তাদের নিজেদের জনপ্রিয় সিনেমার দ্বারা অনুপ্রাণিত কোনো একটি ধারণার কথা বলেন।

শাহরুখ ‘ডন’-এর প্রসঙ্গ টানেন, আর রণবীর ‘রকস্টার’-এর কথা উল্লেখ করেন। এরপর আলিয়া তার সিনেমা ‘জিগরা’-র প্রসঙ্গ তোলেন। একপর্যায়ে রণবীর শাহরুখের প্রস্তাব নিয়ে মজা করে বলেন, ‘ইস অ্যাড কো ঝেলনা মুশকিল হি নহি, নামুমকিন হ্যায়’। যার অর্থ, ‘এই বিজ্ঞাপনটি সহ্য করা কেবল কঠিনই নয়, বরং অসম্ভব’।

আলিয়া রণবীরকে উদ্দেশ্য করে বলেন, ‘ও নাদান পরিন্দে, বৈঠ যা’। অর্থাৎ ‘ওহে অবোধ পাখি, বসে পড়ো’। এরপর এই অভিনেত্রী নিজের প্রস্তাবটি পেশ করেন। ওই সময় কিং খান তার প্রস্তাব নিয়ে রসিকতা করে বলেন, ‘ইসে দেখনে কা জিগরা কিসি মে নহি হ্যায়’। যার অর্থ, ‘এটি দেখার সাহস কারও নেই’।

তাদের এই মজার কথোপকথন ভক্তদের নজর কেড়েছে। অনেকেই এই তিন তারকার মধ্যকার রসায়নের প্রশংসা করছেন এবং দাবি জানাচ্ছেন যেন তারা পূর্ণাঙ্গ কোনো বলিউড চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেন। ভক্তদের মন্তব্যের মধ্যে ছিল, দয়া করে তাদের কোনো সিনেমায় কাস্ট করুন। অনেকে বিজ্ঞাপনটির সর্বোচ্চ পর্যায়ের সৃজনশীলতার প্রশংসা করেছেন।

  • Related Posts

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    ডেঙ্গুর জ্বর নিয়ে অনেক মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া, হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর সংখ্যা একেবারে কম নয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে…

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    ইরানের ওপর কোনো হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

    ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর