বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, স্থগিত করা এসব ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরবর্তীতে গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদের জানিয়ে দেয়া হবে।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭ এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে, যার ফলে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি জেদ্দা রুটে নতুন করে আরও ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

  • Related Posts

    সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন আশ্বাস দিলেও দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি…

    সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য দুই ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের সমুদ্রে এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। বুধবারের (১৪…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

    সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ পর্যটনকেন্দ্র

    সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

    দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

    অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

    অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আরও ১০ জনের মৃত্যু