বিয়ে নিয়ে তাড়া নেই কৌশানির

অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে। একসঙ্গে বিশেষ দিন উদযাপন, সময় কাটানো—সবটাই করছেন চুটিয়ে। তবে পছন্দের মানুষটিকে বরমাল্য পরাচ্ছেন কবে, এখানেই যেন কৌশানি মুখোপাধ্যায় সিদ্ধান্ত নিতে চান অনেকটা রয়েসয়ে।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বিয়ে প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। এ বছরের শেষ নাগাদ তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে কৌশানি স্পষ্ট জানান, আপাতত বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তার।

অভিনেত্রীর কথায়, প্রতিটি সম্পর্কের শেষ পরিণতি হিসেবে বিয়েকে দেখা হলেও তিনি বর্তমানে নিজের জীবনে বেশ ভালো আছেন। বনির সঙ্গেও তার সম্পর্ক ভালোভাবেই চলছে। তাই শুধু বয়স বা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কথা মাথায় রেখে বিয়ে করতে চান না তিনি।

কৌশানি বলেন, আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।

বিয়ের বিষয়ে পরিবারের প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। কৌশানি জানান, তার বাবা মাঝেমধ্যে মেয়ের বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান। তবে মেয়ের বকুনি খাওয়ার ভয়েও অনেক সময় বিষয়টি নিয়ে আর কথা বাড়ান না তিনি।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবার স্বাভাবিক চিন্তা থাকলেও কৌশানির ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না তিনি। ফলে বনি-কৌশানির বিয়ে নিয়ে নানা জল্পনা থাকলেও অভিনেত্রীর বক্তব্যে আপাতত স্পষ্ট সময় হলে নিজের সিদ্ধান্তেই সাতপাকে বাঁধা পড়বেন লাস্যময়ী এ অভিনেত্রী।

  • Related Posts

    নাটোরে ৩ নারীকে লাঞ্চিত করল যুবদল নেতা কর্মীরা

    নাটোরে তিন নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করা এবং পরে ঘরের মধ্যে আটকে রেখে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে। সোমবার (৬ অক্টোবর)…

    প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট?

    ঘুম শুধু শরীরের বিশ্রামের সময় নয়। ঘুমের মধ্যেই মস্তিষ্কের নানা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলে, শরীর নিজেকে পুনরুদ্ধার করে এবং দিনের কাজের পর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিশ্রামের সুযোগ পায়। তারপরও অনেক প্রাপ্তবয়স্ক নিয়মিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নাটোরে ৩ নারীকে লাঞ্চিত করল যুবদল নেতা কর্মীরা

    নাটোরে ৩ নারীকে লাঞ্চিত করল যুবদল নেতা কর্মীরা

    প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট?

    প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট?

    ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল

    ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল

    চাঁদের বিশাল গর্তের গভীরে কি লুকিয়ে আছে কোনো সুড়ঙ্গ? রহস্য উন্মোচনে নামছে নাসা

    চাঁদের বিশাল গর্তের গভীরে কি লুকিয়ে আছে কোনো সুড়ঙ্গ? রহস্য উন্মোচনে নামছে নাসা

    বিয়ে নিয়ে তাড়া নেই কৌশানির

    বিয়ে নিয়ে তাড়া নেই কৌশানির

    ইসলামের মানদণ্ডে ‘ভালো বন্ধু’ কারা?

    ইসলামের মানদণ্ডে ‘ভালো বন্ধু’ কারা?