বিশ্বকাপ ফাইনাল খেলতে সে সমীকরণের কথা ভাবছে বাংলাদেশ

ক্রিকেটের আদি ফরম্যাটে বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। এই ঊর্ধ্বমুখী গ্রাফ দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন বাস্তবসম্মত করে তুলেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। গত আগস্টে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে এই উত্থান বাংলাদেশের চমকপ্রদ উন্নতির সুস্পষ্ট প্রমাণ।

ঢাকায় সোমবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডান-হাতি পেসার হাসান মাহমুদ বলেছেন, ‘মোমেন্টাম এখন আমাদের অনুকূলে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আধিপত্য বিস্তার করার সক্ষমতা অর্জন করেছে।’

ডারউইন টেস্ট জয় বাংলাদেশের জন্য এই সংস্করণে আরও বড় অর্জনের সূচনা হতে পারে বলে মনে করেন হাসান। ডারউইন টেস্টে ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৫ রানে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে মুখ্য অবদান রাখা হাসান যোগ করেন, ‘টেস্ট ক্রিকেটে এখনই আমাদের প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করার সময়। যেটা আগে আমরা পারিনি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের আরও ছয় ম্যাচ বাকি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি হোম সিরিজ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। সে সমীকরণটা নিয়ে বাংলাদেশ ভালোভাবেই ভাবছে।

‘আমরা যদি নিজেদের মাঠে চারটি ম্যাচ জিতি, তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতেও পারি। ফাইনালে খেলাই বাংলাদেশের স্বপ্ন,’ বলেছেন হাসান।

তার সংযোজন, ‘এখন আমাদের মানসিকতায় পরিবর্তন এসেছে। প্রতিপক্ষ দলগুলো জানে, বাংলাদেশেও ভালোমানের ফাস্ট বোলার রয়েছে, যারা বিশ্বমানের।’

সামনের দিনগুলোতেও বাংলাদেশের উন্নতির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে বলে আত্মপ্রত্যয়ী এই ডান-হাতি পেসার। তিনি বলেন, ‘দেখতেই পাচ্ছেন, টেস্ট ক্রিকেটে আমরা যথেষ্ট উন্নতি করেছি। আমাদের ফাস্ট বোলাররা যদি ভালো অবস্থায় এবং ব্যাটাররা ফর্মে থাকে, তাহলে আমরা আরও উপরে উঠব।’

  • Related Posts

    সংসার টিকিয়ে রাখতে রাশমিকা মান্দানা যে কৌশলের কথা বললেন

    প্রথম দেখাতেই প্রেমে বিশ্বাস করেন না বিজয় দেবরকোন্ডা। রাশমিকা মান্দানার সঙ্গে তার সম্পর্কও প্রথম দেখায় তৈরি হয়নি বলে জানিয়েছেন অভিনেতা। সময়ের সঙ্গে বন্ধুত্ব, বোঝাপড়া ও পরস্পরের প্রতি যত্ন থেকেই তাদের…

    টাকা না দেওয়ায় মিলল না ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

    এক হাতে অক্সিজেনের মাস্ক, অন্য হাতে ঝুলে থাকা স্যালাইনের বোতল। কোলে চার বছরের সংকটাপন্ন শিশু। আর পাশে এক স্বজন বহন করছেন ভারী অক্সিজেন সিলিন্ডার- এভাবেই রোগীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সংসার টিকিয়ে রাখতে রাশমিকা মান্দানা যে কৌশলের কথা বললেন

    সংসার টিকিয়ে রাখতে রাশমিকা মান্দানা যে কৌশলের কথা বললেন

    টাকা না দেওয়ায় মিলল না ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

    টাকা না দেওয়ায় মিলল না ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

    চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে

    চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে

    বিশ্বকাপ ফাইনাল খেলতে সে সমীকরণের কথা ভাবছে বাংলাদেশ

    বিশ্বকাপ ফাইনাল খেলতে সে সমীকরণের কথা ভাবছে বাংলাদেশ

    শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

    শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

    দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

    দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?