বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। সর্বশেষ হিসাবে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৮০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮.২২ ডলারে উঠেছে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করা হবে।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করা, নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কমানো এবং দেশটির জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া।

আরাগচি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশে সাংবাদিকদের বলেন, শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আলোচনা পুনরায় শুরু করা সম্ভব।
তবে ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পরে তিনি নিজেই বলেন, ‘তারা একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি।’

  • Related Posts

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১টায় ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। জাতীয়…

    ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০

    ভারত ও নেপালে ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতে ৫৬ জন এবং নেপালে ১৪ জন মারা গেছেন। নেপালে আরও ১১…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

    ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০

    ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০

    ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

    ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

    আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আলোচনা ও দোয়া মাহফিল

    শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আলোচনা ও দোয়া মাহফিল