বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে তিন দিনব্যাপী বর্ণাঢ্য মেলার আয়োজন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজন ও মেলা শুরু হচ্ছে আজ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এর সূচনা হলেও আনুষ্ঠানিকভাবে মেলাটির উদ্বোধন করা হবে দুপুরে।

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’, প্রতিপাদ্যে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কক্সবাজারেও দিবসটি পালন উপলক্ষে জমজমাট আয়োজন রয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান।

প্রথম দিনের বিকালে থাকবে লোকজ সংগীত, ফায়ার শো ও ব্যান্ড শো। ​দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর সকালে পুনরায় সৈকত পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পরে সুফি, কাওয়ালি, ফোক ও ডুয়েট গান পরিবেশিত হবে।

​সমাপনী দিন (২৭ সেপ্টেম্বর) রবিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল ৯টায় সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। বিকাল ৩টায় ঘুড়ি উৎসব, বিকাল ৪টায় সি সেফ লাইফগার্ডের জরুরি সেবা ও ফার্স্ট এইড কার্যক্রম প্রদর্শনী, ৫টায় জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু অ্যাকাডেমির শিক্ষার্থীদের পরিবেশনা থাকবে। এছাড়া রাখাইন নৃত্য, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চাকমা, ম্রো ও রাখাইন নৃগোষ্ঠীর নাচ প্রদর্শিত হবে। একই দিন রাত ৮টার পর ‘আঁলা’ পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনের এই মেলার পর্দা উঠবে।

পর্যটন জোনের লাবণী পয়েন্টে সৈকতের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকাল থেকে এশা পর্যন্ত সময় তিনদিনের আয়োজন উপভোগ করতে পারবেন পর্যটক-দর্শনার্থীরা।

মেলায় থাকবে কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার ও পোশাকের অর্ধশতাধিক স্টল।

  • Related Posts

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরউচ্চ রক্তচাপ একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা অনেক মানুষ উপেক্ষা করেন। তবে নিয়ন্ত্রণে না থাকলে এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপের…

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে মিন্টোরোডে ঢাকা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ

    কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

    কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে এলাকাবাসী

    জুমার দিনে দরুদ পাঠের বরকত ও অসামান্য ফজিলত

    জুমার দিনে দরুদ পাঠের বরকত ও অসামান্য ফজিলত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫