মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের মন্ত্রিসভায় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি মন্ত্রিসভার কাউকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, করছি। কিছুটা পরিবর্তন আনব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি আমার মন্ত্রিসভার সদস্যদের পছন্দ করি। আমার মনে হয়, তারা ভালো কাজ করছেন। তবে আমি হয়তো কয়েকটি পরিবর্তন আনব।’
এর আগে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, তার ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার নতুন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন।

অন্যদিকে, এতদিন হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা সুসি ওয়াইলস ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে যুক্ত হবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। নির্বাচনের এই ফলাফলের পরই মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের ইঙ্গিত দিলেন ট্রাম্প।

সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্পের সাক্ষাৎকারটি আগামীকাল রোববার (৮ নভেম্বর) প্রচারিত হওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

    এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।…

    ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

    ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের এক প্রতিবেদনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

    এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

    ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

    ভারতে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি

    আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি