মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় নিহত ১২

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর উঠে গেছে একটি ট্রাক। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভির
শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা দিয়ে যাওয়া পুণ্যার্থীদের চাপা দেয়। পরে মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে ধাক্কা লাগে ট্রাকটির।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে ধানবোঝাই ট্রাকটি চিননোর দিক থেকে আসছিল। ওই সড়কে ঢাল বেশি হওয়ায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ট্রাকটি সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে আসে। এ সময় রাস্তার ওপর থাকা পুণ্যার্থীরা ট্রাকটির নিচে চাপা পড়েন। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়।
ধর্মবীর সিং বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বিপুলসংখ্যক পুণ্যার্থী শীতলা মাতা মন্দিরে যাচ্ছিলেন। চিননোর দিক থেকে আসা সড়কটিতে খাড়া ঢাল রয়েছে এবং সেখানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আছে। রাত দেড়টার দিকে ধানবোঝাই একটি ট্রাক সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে। এতে রাস্তার ওপর থাকা পুণ্যার্থীরা চাপা পড়েন।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
পুলিশ সুপার বলেন, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। বাকিরা সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহানও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন পাঠানো হয়।

  • Related Posts

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    চাঁদপুরের ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করার অভিযোগে সক্রিয় একটি চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুরের পুলিশ। নড়াইলের কালিয়া থানা এলাকায়…

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    প্রতিদিনই কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও গিয়ে থাকি। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট। তাই বাইরে বের হওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

    সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    কক্সবাজারে রিসোর্টে আগুনে বরগুনার একই পরিবারের ৩জন নিহত

    কক্সবাজারে রিসোর্টে আগুনে বরগুনার একই পরিবারের  ৩জন নিহত

    ৫৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার

    ৫৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার