মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখবে যে ৫ খাবার

আমরা যা খাই, তা শুধু শরীরে শক্তি জোগায় না। প্রতিদিনের খাদ্যাভ্যাস মস্তিষ্কের স্বাস্থ্য, মনোযোগ এবং সারাদিন মানসিকভাবে কতটা সতর্ক ও সক্রিয় থাকতে পারি, তার ওপরও প্রভাব ফেলতে পারে। এমন কোনো একক খাবার নেই যা মুহূর্তেই মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করে তুলবে।
তবে প্রয়োজনীয় পুষ্টিগুণসমৃদ্ধ সুষম খাদ্য দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে সহায়তা করতে পারে। ভারতীয় চিকিৎসক ডা. সৌরভ শেঠি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাবারের তালিকায় যোগ করার মতো পাঁচটি খাবারের কথা বলেছেন—

আখরোট

আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো মস্তিষ্কের নিউরনকে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় সহায়তা করতে পারে। ফলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে ভূমিকা রাখতে পারে।

ডিম

ডিমে প্রোটিনের পাশাপাশি রয়েছে কোলিন। চিকিৎসকের মতে, কোলিন অ্যাসিটাইলকোলিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এমন একটি নিউরোট্রান্সমিটার, যা স্মৃতি, শেখার ক্ষমতা এবং মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যোগাযোগের সঙ্গে জড়িত।

চর্বিযুক্ত মাছ

চর্বিযুক্ত মাছে DHA ও EPA-এর মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলো মস্তিষ্কের কোষের ঝিল্লির গুরুত্বপূর্ণ উপাদান এবং সুস্থ ও কার্যকর নিউরনের স্বাভাবিক কার্যক্রমকে সমর্থন করতে পারে।
কুমড়ার বীজ

কুমড়ার বীজে ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও কপার রয়েছে। জিঙ্ক স্নায়ুর সংকেত আদান-প্রদানে ভূমিকা রাখে, আর ম্যাগনেসিয়াম মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমেsর জন্য গুরুত্বপূর্ণ। এতে আয়রনও রয়েছে, যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ও মানসিক শক্তি বজায় রাখতে সহায়ক।

বেরি

বেরিতে পলিফেনল ও অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ যৌগ রয়েছে। এগুলো মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সহায়তা করতে পারে। বেরিতে থাকা কিছু যৌগ মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরিতেও ভূমিকা রাখতে পারে এবং বয়স বাড়ার সঙ্গে সম্পর্কিত স্মৃতিশক্তি ও জ্ঞানীয় ক্ষমতার অবনতি ধীর করতে সহায়ক হতে পারে।

তাই মস্তিষ্ককে আরও সতেজ ও তীক্ষ্ণ রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এই খাবারগুলো।

  • Related Posts

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    শ্রীলংকার উত্তরাঞ্চলের চেম্মানি এলাকার একটি গণকবর থেকে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা দেশটির রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় যারা গুম বা নিখোঁজ হয়েছিলেন,…

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়াও

    মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়াও

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

    সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী

    সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী

    দেশে দাম বাড়লেও বিশ্ববাজারে তেলের দামে পতন

    দেশে দাম বাড়লেও বিশ্ববাজারে তেলের দামে পতন