মাতৃত্বের পর ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ

মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর অভিনেত্রীর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তার চেহারা ও বয়স নিয়ে নানা মন্তব্য করেন।

সম্প্রতি পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সাদা সালোয়ার-কামিজ পরা অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই শুরু হয় আলোচনা। কেউ কেউ তার চেহারায় পরিবর্তন নিয়ে মন্তব্য করার পাশাপাশি বয়স নিয়েও কটাক্ষ করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসেছেন। মাতৃত্বের পর একজন নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন নিয়ে এ ধরনের মন্তব্যকে অসংবেদনশীল বলেও সমালোচনা করেছেন অনেকে।

ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়ও। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলারদের উদ্দেশে তিনি বলেন, মাতৃত্বের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। সন্তান জন্মের পর একজন নারীর শরীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটিও সময়সাপেক্ষ।

গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। এরপর থেকে সন্তান ও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। এ সময় তাকে খুব বেশি প্রকাশ্যেও দেখা যায়নি।

তবে কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি এই অভিনেত্রী। নতুন কয়েকটি প্রকল্পের জন্য এরই মধ্যে স্ক্রিপ্ট পড়া শুরু করেছেন বলে জানা গেছে। ফলে শিগগিরই তাকে আবার পর্দায় দেখা যেতে পারে বলে প্রত্যাশা করছেন ভক্তরা।

  • Related Posts

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    দেশের বাজারে দাম কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি হলো আবার। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে এই…

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নারী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ। শনিবার নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়