মার্কিন হামলায় ইরানের ১১১ পেট্রোকেমিক্যাল ও ওষুধ কারখানা ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৬০টি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ৪৪ ওষুধ কারখানা এবং সাতটি ওষুধ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বার্তা সংস্থা মেহের জানিয়েছে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার নির্বাহী পরিষদের ১১৩তম অধিবেশনে হাদি ফারাজভান্ডের বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে হেগে অবস্থিত ইরানের মিশন। নেদারল্যান্ডসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ফারাজভান্ড এসব হামলার পরিণতির কথা উল্লেখ করে বলেন, ইরানের রাসায়নিক ও ওষুধ শিল্পে সৃষ্ট ক্ষতি সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করেছে এবং রাসায়নিক অস্ত্র চুক্তির আওতাধীন বাধ্যবাধকতা বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে।

তিনি জোর দিয়ে বলেন, চুক্তির অখণ্ডতা রক্ষা, রাসায়নিক ক্ষেত্রে শান্তিপূর্ণ কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থে সশস্ত্র সংঘাতের সময় রাসায়নিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।

তিনি আরও বলেন, এসব স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত হামলা রাসায়নিক অস্ত্র কনভেনশনের ১, ৬ ও ১১ নম্বর অনুচ্ছেদ এবং এই আন্তর্জাতিক দলিলের লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে।
কনভেনশনের বিধান অনুযায়ী, ১ নম্বর অনুচ্ছেদে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর সাধারণ বাধ্যবাধকতার কথা বলা হয়েছে; ৬ নম্বর অনুচ্ছেদে নিষিদ্ধ নয় এমন রাসায়নিক কার্যক্রমের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে; এবং ১১ নম্বর অনুচ্ছেদে শান্তিপূর্ণ রাসায়নিক কার্যক্রমের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

বক্তব্যের অন্য এক অংশে ফারাজভান্ড রাসায়নিক অস্ত্র চুক্তি মেনে চলার বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ইরানের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, এই উদ্বেগগুলো মূলত ইসরাইলি সরকারের রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে ওয়াশিংটনের ভূমিকা এবং প্রাণঘাতী নয় এমন রাসায়নিক অস্ত্র তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কর্মসূচির সঙ্গে সম্পর্কিত।

তিনি জোর দিয়ে বলেন, দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে উত্থাপিত উদ্বেগগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি এবং সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি।

  • Related Posts

    পাঁচতলা ভবন ধসে পড়ল দিল্লিতে

    ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) দিল্লি ফায়ার…

    দুর্গাপূজায় ছুটি পাবেন না যারা

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বড় একটি অংশ। তবে এই ছুটি প্রযোজ্য হবে না জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিতদের জন্য। বিদ্যুৎ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাঁচতলা ভবন ধসে পড়ল দিল্লিতে

    পাঁচতলা ভবন ধসে পড়ল  দিল্লিতে

    দুর্গাপূজায় ছুটি পাবেন না যারা

    দুর্গাপূজায় ছুটি পাবেন না যারা

    মার্কিন হামলায় ইরানের ১১১ পেট্রোকেমিক্যাল ও ওষুধ কারখানা ক্ষতিগ্রস্ত

    মার্কিন হামলায় ইরানের ১১১ পেট্রোকেমিক্যাল ও ওষুধ কারখানা ক্ষতিগ্রস্ত

    ফেসবুকে পুরনো মেইল আইডি বদলাবেন যেভাবে

    ফেসবুকে পুরনো মেইল আইডি বদলাবেন যেভাবে

    আজকের মুদ্রা বিনিময় হার

    আজকের মুদ্রা বিনিময় হার

    জাতীয় দলের জার্সি থেকে বিদায় নিলেন মেসি

    জাতীয় দলের জার্সি থেকে বিদায় নিলেন মেসি