মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন হকাররা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিরপুর ১০ এ ফুটপাত উচ্ছেদকালে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়।

এতে ক্ষুব্ধ হয়ে হকার আর ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেটে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদের একদল উচ্ছৃঙ্খল জনতার বাধার মুখে পড়তে হয়েছে।

  • Related Posts

    আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

    রাজধানীর কোথাও খালে, কোথাও ঝিলে; কখনো ফুটপাতে, কখনো হাসপাতালের পাশে, আবার পরিত্যক্ত ভবন, নির্জন কোনো জায়গায় পড়ে থাকছে মরদেহ। কারও শরীরে মিলছে আঘাতের চিহ্ন, কারও মরদেহে পচন ধরায় মুছে যাচ্ছে…

    কে এই জাদুকর সত্যচরণ? জন্মদিনে রহস্য বাড়ালেন প্রসেনজিৎ

    প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনেই প্রকাশ্যে এল তাঁর আসন্ন ছবি ‘জাদুকর সত্যচরণ’-এর প্রথম ঝলক। স্টারমার্ক সিনেমাজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি এই ছবিতে নামভূমিকায় দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতাকে। প্রকাশিত ফার্স্ট লুকেই মিলেছে রহস্যময়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

    আট মাসে রাজধানীতে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

    কে এই জাদুকর সত্যচরণ? জন্মদিনে রহস্য বাড়ালেন প্রসেনজিৎ

    কে এই জাদুকর সত্যচরণ? জন্মদিনে রহস্য বাড়ালেন প্রসেনজিৎ

    বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

    বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

    জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

    জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

    মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

    মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

    ১৩০ পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

    ১৩০ পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল