মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে আর্জেন্টিনার বিশেষ উদ্যোগ

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসর পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এর মাধ্যমে আলবিসেলেস্তের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই কারণে বুধবার নিজেদের অফিসিয়াল বুলেটিনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী সপ্তাহান্তে স্থানীয় ফুটবলের সব ম্যাচে জাতীয় দলের ইতিহাসের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারকে সম্মান জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই উদ্যোগে কী আছে? পরিকল্পনা অনুযায়ী, পুরুষ ও নারী উভয় বিভাগের সব ক্যাটাগরির ম্যাচে (একাদশ ফুটবল, ফুটসাল ও বিচ ফুটবল) প্রথমার্ধের ১০ মিনিটে খেলা থামানো হবে। এরপর রোজারিওর এই তারকার আর্জেন্টিনার জার্সিতে কাটানো সময়কে সম্মান জানিয়ে এক মিনিট করতালি দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ৯টা ১৫ মিনিটে কর্দোবায় অনুষ্ঠেয় আর্জেন্টাইন কাপের ম্যাচে ভেলেজ ও বোকার লড়াইয়েও এই নিয়ম কার্যকর হবে।

এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আরও বলা হয়েছে, ‘একইভাবে, যেসব স্টেডিয়ামে স্ক্রিন আছে, সেখানে ম্যাচ শুরুর আগে অ্যাসোসিয়েশনের প্রাতিষ্ঠানিক ভিডিও প্রচার করতে হবে।’

মাঠে খেলোয়াড়দের দেওয়া এই সম্মাননার পাশাপাশি, গ্যালারি থেকে দর্শকরাও করতালি, উল্লাস, পতাকা এবং ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডকে নিয়ে গান গেয়ে এই উদ্যোগে সঙ্গী হবেন বলে আশা করা হচ্ছে।

দশম মিনিটকেই বেছে নেওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে। জাতীয় দলে খেলার বেশিরভাগ সময় ৩৯ বছর বয়সী এই ফুটবলার পরেছেন সেই আইকনিক ১০ নম্বর জার্সি। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (২০৭) এবং সবচেয়ে বেশি গোলের (১২৫) মালিকও তিনি।

উল্লেখ্য, গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা আবেগঘন চিঠি প্রকাশ করে আর্জেন্টিনার সঙ্গে নিজের অধ্যায়ের সমাপ্তি টানেন রোজারিওর এই তারকা। সেই চিঠিতে তিনি নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন এবং আর্জেন্টাইন দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ তিনি পাবেন কি না, সেটা এখনো জানা যায়নি। তবে পুরো আর্জেন্টাইন ফুটবল থেকে প্রাপ্য এই সম্মাননা লিও ঠিকই পাচ্ছেন।

  • Related Posts

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক একটি মারাত্মক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৮ সালের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল স্ট্রোক। ওই বছর মোট মৃত্যুর প্রায় ১০ শতাংশের জন্য দায়ী ছিল এই রোগ।…

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    ইসরাইলের নির্বাচনে ৭২ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট ৪৮টি আসনে এগিয়ে আছে। এ ছাড়া আরব দলগুলো ১৮টি আসনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

    ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

    অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টাইব্রেকারে সেশেলসকে হারাল বাংলাদেশ

    অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে টাইব্রেকারে সেশেলসকে হারাল বাংলাদেশ

    ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২

    ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২