মৌসুমের প্রথম রিয়াল-বার্সা মহারণের দিনক্ষণ ঘোষণা

নতুন মৌসুম শুরু হতেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মহারণ কবে অনুষ্ঠিত হবে, সেই প্রশ্নের উত্তর দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব।

গত মৌসুমে তিনবার একে-অপরের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর মধ্যে দুটি ম্যাচে জয় পায় বার্সেলোনা, আর একটি ম্যাচে জয় তুলে নেয় রিয়াল। লা লিগার প্রথম লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জিতেছিল মাদ্রিদের দলটি। তবে পরের দেখায় ঘুরে দাঁড়িয়ে ২-০ গোলের জয় পায় বার্সা। সেই ম্যাচে গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।
শুধু লিগ নয়, গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। কাতালানদের হয়ে জোড়া গোল করেন রাফিনহা। উত্তেজনায় ভরপুর ম্যাচটিতে কয়েকবার পাল্টাপাল্টি এগিয়ে গেলেও শেষ হাসি হেসেছিল বার্সাই।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছে দুই জায়ান্ট। এখন পর্যন্ত লা লিগায় শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান বর্তমানে দখলে রেখেছে বার্সেলোনা।

  • Related Posts

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    দেশের বাজারে দাম কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি হলো আবার। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে এই…

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নারী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ। শনিবার নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়