যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো—কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়া ও এর আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

এদিকে সোমবার রাজশাহীর বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সময়সূচি অনুযায়ী—
সকাল ৭:৩০ থেকে ১০:০০ পর্যন্ত (আড়াই ঘণ্টা): ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া পর্যন্ত এলাকা।

সকাল ১০:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত (৪ ঘণ্টা): সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকা। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৫০০ ফ্লাইট

    যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উত্তাল ঢেউয়ে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১ লাখ ৩০…

    আজকের নামাজের সময়সূচি

    আজ সোমবারের (২৮ সেপ্টেম্বর) নামাজের সময়সূচি তুলে ধরা হলো। ফজর- ০৪:৩৪ মিনিট জোহর- ১১:৫০ মিনিট আসর- ০৪:০৮ মিনিট মাগরিব- ০৫:৫০ মিনিট এশা- ০৭:০৪ মিনিট সূর্যোদয় ভোর ০৫:৪৮ সূর্যাস্ত সন্ধ্যা ০৫:৪৮

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৫০০ ফ্লাইট

    যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৫০০ ফ্লাইট

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

    মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

    আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

    ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০

    ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০