যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নাটোরের বড়ইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৫ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাছের ডালপালা কর্তনের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় কুমরুল, কামারদহ, কায়েমকেলা, রামাগাড়ি, রামাগাড়ি ঘোষপাড়া, আটঘরিয়াসহ আশপাশের এলাকার বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

  • Related Posts

    শীত নামার আগেই মাঠে সবজি, ভালো দামের আশায় কৃষকেরা

    শীতের দেখা এখনো মেলেনি। তবে শীতের আগমনী বার্তা যেন আগেই পৌঁছে গেছে কুড়িগ্রামের মাঠে। ভোরের আলো ফুটতেই কাঁধে কোদাল, হাতে সার ও সেচের সরঞ্জাম নিয়ে জমিতে ছুটছেন কৃষকেরা। কেউ মাটির…

    মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

    সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আসুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে। বন্ধ থাকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীত নামার আগেই মাঠে সবজি, ভালো দামের আশায় কৃষকেরা

    শীত নামার আগেই মাঠে সবজি, ভালো দামের আশায় কৃষকেরা

    মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

    মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

    ৩০ ব্যাংকের এনপিএসবি কিউ-ক্যাশ সেবা হঠাৎ বন্ধ

    ৩০ ব্যাংকের এনপিএসবি কিউ-ক্যাশ সেবা হঠাৎ বন্ধ

    যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০

    কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০