যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ। বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে এবং এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

  • Related Posts

    আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

    সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ। ক্রিকেট সিলেট টেস্ট: ২য় দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সরাসরি, সকাল…

    আজকের নামাজের সময়সূচি

    ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

    আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

    যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

    জিমে না গিয়েও ফিটনেস ধরে রাখতে ঘরে রাখুন এই ৬ জিনিস

    জিমে না গিয়েও ফিটনেস ধরে রাখতে ঘরে রাখুন এই ৬ জিনিস

    জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

    জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়ল

    ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা

    ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা