রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটির ঝুলন্ত সেতুতে সাত দিন পর পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এর আগে, গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।

হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার পর ধীরে ধীরে হ্রদে পানি কমতে থাকে। এতে ছয় দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে সেতু দৃশ্যমান হয়।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদে পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। গতকাল সেতু ঘষামাজা করে পর্যটকদের চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি আর জানান, শনিবার দুপুর থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। পর্যটকরা আবারও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

  • Related Posts

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ…

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

    আবারও বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম

    আবারও বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম

    ওমান উপকূলে দুই জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, একটিতে আগুন

    ওমান উপকূলে দুই জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, একটিতে আগুন

    ৭ উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

    ৭ উইকেট হাসানের, চার ম্যাচে শিকার ২৬

    রিয়্যালিটি শো নিয়ে সুনিধির মন্তব্যে নেহার পাল্টা জবাব

    রিয়্যালিটি শো নিয়ে সুনিধির মন্তব্যে নেহার পাল্টা জবাব