রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

লক্ষ্মীপুরের রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস সিলিন্ডার চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারের নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে (৩ অক্টোবর)  রায়পুরের প্রধান সড়ক, হায়দরগঞ্জ, মোল্লারহাট, খাসেরহাট, বাসাবাড়ী, রাখালিয়া, মীরগঞ্জ, নতুনবাজার, গাজিনগর ও মিতালি বাজার এলাকায়  সরকারের নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির এসব সত্যতা পাওয়া যায়।

হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের মানুষ। একই সঙ্গে বাড়তি দামের কারণে ছোট খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁসহ এলপিজিনির্ভর ক্ষুদ্র ব্যবসাগুলোর পরিচালন ব্যয়ও বেড়ে গেছে।

গ্রাহকরা অভিযোগ করে বলেন, স্থানীয় পর্যায়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে তাদের জিম্মি করা হয়েছে। ফলে বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে তাদের।

গত মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের রায়পুরে অধিকাংশ দোকানে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত দাম নেওয়া হতো। গত কয়েক দিনে সেই দাম বেড়ে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় পৌঁছেছে। এতে প্রতি ১২ কেজির সিলিন্ডারে আমাদের অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
পৌর শহরের নিউমার্কেটের দুই ব্যবসায়ী জানান, বিভিন্ন গোডাউনে পর্যাপ্তসংখ্যক সিলিন্ডার থাকলেও খুচরা বাজারে সংকটের কথা বলা হচ্ছে। তাদের অভিযোগ, সরবরাহ থাকা সত্ত্বেও সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।

রায়পুর নতুন বাজার, মিতালি বাজার ও বাসটার্মিনাল এলাকার কয়েকজন খুচরা বিক্রেতা বলেন, আমরা ইচ্ছা করে দাম বাড়াচ্ছি না। আমাদেরই বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। সেই কারণে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি এবং অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    মিঠি নদীর পলি অপসারণ প্রকল্পে কথিত অনিয়মের ঘটনায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ)। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে…

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে তাদের মাটিতেই ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেফতার

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    পাকিস্তানকে হারিয়ে দারুণ জয় বাংলাদেশের

    হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২