রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা , সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। খবর আল জাজিরার
সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আটকে দেয় এবং ধ্বংস করে।

এর আগে রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে সংস্থাটি জানায়, তিনটি এলাকাতেই আপাতত বিপদের আশঙ্কা কেটে গেছে।
তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোথাও ভিড় না করতে এবং ঘটনার ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য দেওয়া হয়নি।

  • Related Posts

    ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা

    ক্যাপসিকাম, যা সাধারণত বেল পেপার বা মিষ্টি মরিচ নামেও পরিচিত, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি সবুজ, লাল, হলুদ, এবং কমলা বিভিন্ন রঙে পাওয়া যায়। ক্যাপসিকাম কাঁচা খেলে বেশি উপকার পাওয়া যায়।…

    আজ যেমন থাকবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া

    রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথাও জানায় সংস্থাটি। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা

    ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা

    আজ যেমন থাকবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া

    আজ যেমন থাকবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া

    ঢাকায় গড়ে প্রতিদিন ভাঙছে প্রায় ২৮টি সংসার

    ঢাকায়  গড়ে প্রতিদিন ভাঙছে প্রায় ২৮টি সংসার

    ডেঙ্গু হলে করণীয়

    ডেঙ্গু হলে করণীয়

    মাঠে নেমেছে পাঁচবার, একবারও জালের দেখা পায়নি বাংলাদেশের যুবারা

    মাঠে নেমেছে পাঁচবার, একবারও জালের দেখা পায়নি বাংলাদেশের যুবারা

    আজ শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    আজ শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়