রোবট দিয়ে কুরবানি কি জায়েজ?

রোবট দিয়ে কুরবানি বা পশু জবাই করা জায়েজ আছে কিনা। এনিয়ে দুটি দিক রয়েছে।

১. রোবট বলতে যদি যন্ত্রকে বোঝানো হয়, যা একজন মুসলিম ব্যক্তি নিয়ন্ত্রণ করেন—প্রতিটি পশুর জবাইকে নিজ নিয়ন্ত্রণাধীন একটি যন্ত্রের মাধ্যমে সম্পাদন করেন এবং প্রত্যেক পশুর নির্দিষ্ট জবাইয়ের সঙ্গে বিসমিল্লাহ বলেন, তাহলে সেই যন্ত্রটি নিজে স্বাধীন কর্তা নয়; বরং মানুষের ব্যবহৃত হিসেবে কাজ করেছে।

এ পদ্ধতির বৈধতা নির্ভর করবে প্রচলিত জবাইয়ের সকল শরঈ শর্ত পূরণ হওয়ার ওপর; এর মধ্যে বিশেষভাবে জবাইকারী মুসলিম হতে হবে। জবাই করার সময়ে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে।

২. রোবট বা কোনো যন্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ছেড়ে দেওয়া যাতে কোনো মুসলিমের নিয়ন্ত্রন নেই, যাতে প্রতিটি পশু জবাইয়ের শুরুতে/সুইচ অন করার সময় বিসমিল্লাহ বলা নেই; বরং আগে থেকে প্রোগ্রাম সেট করে দেওয়া হলো এবং রোবট নিজে একের পর এক পশু জবাই করতে থাকল। বা একজন মুসলিম শুরুতে বলে রোবট চালু করে দিলেন, তারপর রোবট ঘণ্টার পর ঘণ্টা নিজে নিজে পশু জবাই করতে থাকল। এই পদ্ধতিতে জবাই করলে সেই জবাই এবং কুরবানী কোনোটিই সহিহ হবে না।

কেননা, শরীয়তের দৃষ্টিতে প্রতিটি পশু জবাইয়ের ক্ষেত্রে ‘বিসমিল্লাহ’ একটি গুরুত্বপূর্ণ শর্ত যা পশুর গলায় ছুরি চালানোর সময়ের সাথে সম্পৃক্ত। রোবট বা যন্ত্র নিজে মুকাল্লাফ বা শরীয়তের বিধানের আওতাভুক্ত নয়; বরং যন্ত্রের কাজকে তার ব্যবহারকারীর কাজ হিসেবে বিবেচনা করা হয়। কাজেই যন্ত্রের ব্যবহার তখনই শরীয়তসম্মত হবে যখন ব্যবহারকারী যথাযথ শরীঈ নীতিমালা অনুসরণ করে ব্যবহার করবেন।

আল্লাহ তাআলা বলেন-

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ

“যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, তা তোমরা আহার করো না। নিশ্চয়ই তা ফিসক।” — সূরা আল-আনআম, আয়াত: ১২১

রাফে ইবনু খাদিজ রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: «كُلْ ـ يَعْنِي ـ مَا أَنْهَرَ الدَّمَ إِلَّا السِّنَّ وَالظُّفُرَ» “যে জিনিস রক্ত প্রবাহিত করে দেয়, তা দিয়ে জবাই করা পশু খাও; তবে দাঁত ও নখ দিয়ে নয়।”

— সহিহ আল-বুখারি, ৫৫০৬। https://muslimbangla.com/hadith/5110

আধুনিক জাবাই পদ্ধতি তথা রোবট বা মেশিনের জবাইয়ের মাসআলার সাথে ইমাম ইবনে আবিদীন শামি রাহ এর এই ইবারতটি বেশ সঙ্গতিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ: কারণ তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে, —

(قوله من الذابح) أراد بالذابح محلل الحيوان ليشمل الرامي والمرسل وواضع الحديد… واحترز به عما لو سمى له غيره فلا تحل… )

বিসমিল্লাহ “জবাইকারী”র পক্ষ থেকেই হতে হবে; অন্য কেউ তার পক্ষ থেকে বিসমিল্লাহ বললেও তা যথেষ্ট হবে না।

কুরবানি যেহেতু একটি ইবাদত, তাই রোবট বা স্বয়ংক্রিয় মেশিনের মতো নতুন পদ্ধতির পরিবর্তে সম্ভব হলে নিজ হাতে কুরবানি করা অথবা কোনো যোগ্য মুসলিম ব্যক্তিকে দিয়ে জবাই করানোই উত্তম ও অধিক নিরাপদ।

  • Related Posts

    এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

    সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রধান আসামি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) উভয়পক্ষের শুনানি…

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। পুলিশি বাধা ও গণগ্রেফতারের পরও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। জেল থেকে মুক্তি পেয়েই তারা জানিয়ে দিয়েছেন, আন্দোলন থামবে না বরং তা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রোবট দিয়ে কুরবানি কি জায়েজ?

    রোবট দিয়ে কুরবানি কি জায়েজ?

    এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

    এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

    মারা গেছেন  অভিনেত্রী নাসিমা খান

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

    অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

    অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়