শার্শায় মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার

যশোরের শার্শায় দুটি মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ হাজার ৪০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ ঘটনায় রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। রাতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজার এলাকায় সন্দেহভাজন দুটি মোটরসাইকেলে তল্লাশি চালান। এ সময় মোটরসাইকেল দুটির ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক রিপন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বিজিবির দাবি, তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
বিজিবি আরও জানায়, স্বর্ণের পাশাপাশি দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্টওয়াচ জব্দ করা হয়েছে। জব্দ করা সব মালামালের সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রমও চলছে।

  • Related Posts

    আজ একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ

    ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শেষ হয়েছে গত ২৮ সেপ্টেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়। গত ২৭ সেপ্টেম্বর…

    আজকের নামাজের সময়সূচি

    হাদিস অনুযায়ী, নামাজই মুমিন ও অমুসলিমের মধ্যে প্রধান পার্থক্য নির্দেশ করে। এটি মানুষকে সর্বপ্রকার পাপ ও অন্যায় থেকে বিরত রাখে এবং আত্মিকভাবে পরিশুদ্ধ করে। তাই দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও যথাসময়ে নামাজ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ

    আজ একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

    শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

    ৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু

    ৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু