শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

পরিবারের সঙ্গে সাপ্তাহিক ছুটিতে কেনাকাটা করতে বের হয় অনেকে। কিন্তু বিভিন্ন পরিকল্পনা নিয়ে বের হয়ে গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন শুক্রবার (০৯ অক্টোবর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান:

সামরিক জাদুঘর (বিজয় সরণি)

বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন এটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)

আগারগাঁওয়ে অবস্থিত এই জাদুঘরটিও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রাখা হয়। তবে শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি পরিদর্শনের সুযোগ রয়েছে।

বন্ধ থাকা মার্কেটসমূহ

শুক্রবার পুরান ঢাকা ও সংলগ্ন এলাকার বেশ কিছু প্রধান মার্কেট বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে- আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা ও বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

ব্যবসায়িক সুবিধার জন্য পুরো এলাকাজুড়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার তালিকায় রয়েছে- বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

  • Related Posts

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    হার্ট অ্যাটাকের কথা কমবেশি সবারই জানা। তবে অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পর চিকিৎসকদের প্রাথমিক বক্তব্যে উঠে এসেছে, তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। গোয়ায় নিজের বাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর…

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

    জুমার দিনটি সপ্তাহের শ্রেষ্ঠ ও বরকতময় একটি দিন। এই দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করে, মহান রব তা-ই কবুল করেন। হাদিসের পরিভাষায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    আজ বিশ্ব ডিম দিবস

    আজ বিশ্ব ডিম দিবস

    চাঁদের রহস্যময় গহ্বরে অভিযান চালাবে নাসা

    চাঁদের রহস্যময় গহ্বরে অভিযান চালাবে নাসা

    নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায়

    নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায়