সকালে অলসতা দূর করার উপায়

সকালে বিছানা ছেড়ে উঠা অনেক কষ্টের কাজ। তারপরও কর্মব্যস্ত জীবনে বিছানা ছাড়তেই হয়। প্রস্তুতি নিতে হয় কর্মস্থলে যাওয়ার। সেক্ষেত্রে ঘুম কাটিয়ে শরীর ও মনে ফুরফুরে ভাব আনতে প্রথমেই এক গ্লাস পানি পান করে গোসল সেরে ফেলতে হবে। এছাড়া আরও কিছু উপায় নিয়ে আলোচনা করা হলো :

ব্যায়াম : স্লিম হওয়ার জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্যই শুধু ব্যায়াম নয়। বরং এটি আপনার শরীরে রক্ত চলাচলের মাত্রা ঠিক রেখে আপনাকে কাজে মনোযোগী করে তোলে। এর পাশাপাশি আপনি শীতের সকালে যে জড়তা অনুভব করেন তা নিমিষেই কেটে যাবে এই ব্যায়ামের মাধ্যমে। তাই শীতের সকালকে উপভোগ করতে আর জড়তা কাটাতে ব্যায়াম করুন।

গরম পানি দিয়ে গোসল : কর্মব্যস্ত জীবনে সকালে আরামের ঘুম হারাম করে বিছানা ছাড়তেই হয়। তবে কষ্ট ঘুম থেকে উঠলেও অনেকেরই সেই ঘুমঘুম ভাবটা থেকে যায়। ফলে দেখা যায় ঠিকমতো কাজে মন দিতে পারছেন না যেমন ঠিক তেমনই মেজাজ ও খারাপ হয়ে আছে। তাছাড়া সকালে জড়তা একটা ভাব থেকে যায় যা কাটতে চায় না। তাই এই জড়তা কাটাতে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিন সকালে ঘুম থেকে উঠেই। দেখবেন আপনি যেমন ফ্রেশ অনুভব করছেন ঠিক তেমনি আপনার ভেতর প্রাণবন্ত ভাব লাগছে। যা আপনাকে এই জড়তাভাব কাটিয়ে কাজে মনোযোগ দিতে সাহায্য করবে।

কফি বা চা : সকাল মানেই আলসেমিতে ভরপুর। এই আলসেমি আর জড়তা ভরা সকালকে চাঙ্গা করতে আপনার সঙ্গী হতে পারে এক মগ গরম কফি কিংবা এক কাপ গরম চা। যা আপনাকে সারা দিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে। এবং আপনি জড়তা কাটিয়ে পুনরায় কাজে ফিরে যাওয়ার প্রাণশক্তি পাবেন।

স্বাস্থ্যকর নাস্তা : সকালের নাস্তায় গরম দুধ, মধু, মাখন এই সব রাখার চেষ্টা করুন। এই সমস্ত খাবার আপনাকে এই শীতের জড়তা কাটাতে সাহায্য করবে। সাথে সাথে মৌসুমী ফল রাখতে পারেন যা আপনার এনার্জি লেভেল বৃদ্ধি করে আপনাকে শীতের সকালের জড়তা এড়াতে সাহায্য করবে।

  • Related Posts

    রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। মামলায় অন্য সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান…

    কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

    বলিউডের অন্যতম তারকা দম্পতি অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সংসারে আবার খুশির খবর। দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন এ তারকা দম্পতি। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে মিষ্টি একটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

    রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

    কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

    কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

    প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি সরকার

    প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি সরকার

    শরৎ আর শীতের শুরুতে ত্বকের টানটানভাব ও শুষ্কতা দূর করতে রূপচর্চায় যোগ করতে পারেন যে উপাদান

    শরৎ আর শীতের শুরুতে ত্বকের টানটানভাব ও শুষ্কতা দূর করতে রূপচর্চায় যোগ করতে পারেন যে উপাদান

    যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯০০ হামের রোগী

    যুক্তরাষ্ট্রে প্রায় ৩৯০০ হামের রোগী

    চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত দুই চিকিৎসক

    চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত দুই চিকিৎসক