সাগরে লঘুচাপ , বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাত হলে এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলো হলো ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে, পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রার ওঠানামার কথা জানিয়েছে অধিদপ্তর। প্রথম দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চতুর্থ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিন দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে খুলনার কয়রায় ৩৬ দশমিক ২ এবং ঢাকা, রংপুর ও ফরিদপুরে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, ৩৬ দশমিক ০ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ দশমিক ০ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ দশমিক ০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

অন্যদিকে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • Related Posts

    একাদশে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

    ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী বিভিন্ন কলেজে আসন পেয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা…

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

    নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

    একাদশে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

    একাদশে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    বিশ্ববাজারে  কমল তেলের দাম

    নেপালে টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা

    নেপালে টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

    লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল