সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।

জিএসিএ-এর বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় বিমানবন্দর এলাকার বেশ কিছু স্থাপনা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তবে ঠিক কী ধরনের হামলা চালানো হয়েছে এবং এই হামলার পেছনে কারা জড়িত- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

এর আগে, চলতি মাসের শুরুতে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১৪ জন নিহত হয়েছিলেন।

সূত্র: এএনআই

  • Related Posts

    আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

    জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। সড়ক দুর্ঘটনা কমানো, মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে। সড়ক নিরাপত্তাকে সামাজিক আন্দোলনে পরিণত করার…

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে চলচ্চিত্রজীবনের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ‘এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। ২০২৭ সালে এ পুরস্কারের ৫২তম আসরে সম্মানিত করা হবে তাকে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

    আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    হলিউডের ঐতিহ্যবাহী সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

    হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

    ৪-১ গোলের ব্যবধানে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

    ৪-১ গোলের ব্যবধানে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

    সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১

    সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১