স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের লক্ষ্যে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও বৈঠকে উপস্থিত রয়েছেন।

শ্রমিকদের আন্দোলন ও পোশাক কারখানায় অস্থিরতা নিরসনে গতকাল রবিবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ বৈঠক হচ্ছে। এর আগে এদিন শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়।

শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় এবং রাজধানীর প্রবেশপথগুলোতে আন্দোলন চলছে।

  • Related Posts

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। এদিকে অভিজ্ঞ…

    এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

    মানবাকৃতির রোবট দিয়ে দৌড়ানো, নাচ কিংবা ডিগবাজি খাওয়ার মতো কৌশল দেখিয়ে প্রযুক্তি বিশ্বে আলোচনায় এসেছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। এবার তাদের লক্ষ্য রোবটের সক্ষমতা আরও বাড়ানো। শুধু নির্দিষ্ট কিছু কাজ নয়,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

    এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

    মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা , পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

    মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা , পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

    তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’

    তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে