স্বর্ণের ঝুমকা বানিয়ে আমিরাতের বিশ্ব রেকর্ড

সোনালি ইতিহাসের পাতায় নতুন মাইলফলক যোগ করল স্বপ্নের শহর দুবাই। বিশ্বজুড়ে ‘স্বর্ণের শহর’ বা ‘সিটি অব গোল্ড’ নামে পরিচিত এই শহরটি এবার স্বর্ণ অলঙ্কার নির্মাণে একসঙ্গে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাব অর্জন করেছে।

অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যে তৈরি বিশাল আকারের এক জোড়া স্বর্ণের ঝুমকা দুবাইকে এনে দিয়েছে বিশ্বমঞ্চের এই বিরল সম্মাননা।

‘ময়ূরা সহস্র’ নামের এই বিশেষ ঝুমকা জোড়া তৈরি করেছে বিখ্যাত অলঙ্কার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জয়ালুকাস জুয়েলারি। সংস্কৃতে এর অর্থ ‘হাজার ময়ূর’। ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বিশাল ঝুমকা জোড়ার মোট ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এটিকে বিশ্বের ‘সবচেয়ে ভারী স্বর্ণের কানের দুল’ এবং ‘সবচেয়ে বড় স্বর্ণের কানের দুল’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

১০ বিলিয়ন ডলার সমমূল্যের বা তারও বেশি ঐতিহ্য বহনকারী এই নতুন রেকর্ডটি পূর্ববর্তী যেকোনো স্বর্ণালঙ্কারের ওজনের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ‘জুয়েল অব জয়’ শো-রুমে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ঝুমকা দুটি সর্বসাধারণের জন্য উন্মোচন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রেকর্ড জয়ের উন্মোচন করেন। এ সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল বিচারক জয়ালুকাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় অলুকাস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জন পল অলুকাসের হাতে স্বীকৃতির সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ব গোল্ড কাউন্সিল এবং দুবাই গোল্ডেন জুয়েলারি গ্রুপের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র: গালফ নিউজ

  • Related Posts

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হস্তান্তরের দাবিতে কঠোর কর্মসূচিতে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) আন্দোলনের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর চালিয়েছেন। পূর্বঘোষিত…

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িক বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এনআইডি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    আলো স্বল্পতায় বন্ধ খেলা , সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    স্ট্রোক কি প্রতিরোধ যোগ্য?

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    তিন-চতুর্থাংশ ভোট গণনা শেষে এগিয়ে নেতানিয়াহুর জোট

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিভাগের তদন্ত কমিটি গঠন