স্বর্ণের দামে বড় লাফ

তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের মূল্যবান ধাতুটির বাজারে। এবার স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হবে। এরআগে, সোমবার (২ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

  • Related Posts

    বিষমুক্ত সবজি চাষে নেত্রকোনার নারীরা এগিয়ে

    নেত্রকোনার নারীরা এখন বিষমুক্ত সবজি চাষে এগিয়ে রয়েছেন। নিজেরাই সমিতি করেন, নিজেরাই প্রশিক্ষন দেন। চাষ করেন বারোমাসি বিশমুক্ত সবজি। যুব সংগঠন গঠন করে গ্রামে গ্রামে এখন কৃষি বিষয়ে কৃষিপ্রতিবেশবিদ্যা নিয়ে…

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি পুরোনো মহাকাশ পর্যবেক্ষণযান। প্রায় ১ হাজার ৪৫০ কেজি ওজনের যানটির নাম ‘নিল গেহরেলস সুইফট অবজারভেটরি’। উৎক্ষেপণের প্রায় ২২ বছর পর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিষমুক্ত সবজি চাষে নেত্রকোনার নারীরা এগিয়ে

    বিষমুক্ত সবজি চাষে নেত্রকোনার নারীরা এগিয়ে

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

    পাল্টাপাল্টি অবরোধে অচল সাজেক, দুর্ভোগ চরমে

    পাল্টাপাল্টি অবরোধে অচল সাজেক, দুর্ভোগ চরমে

    আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

    আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

    অভাব-অনটন ও অনিশ্চয়তায় মুমিনের করণীয়

    অভাব-অনটন ও অনিশ্চয়তায় মুমিনের করণীয়

    স্বর্ণের দামে বড় লাফ

    স্বর্ণের দামে বড় লাফ