হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে এমন দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি ইরানি বাহিনীর হামলার শিকার হয়েছে। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাত পেয়েছে বলে যে দাবি করেছে, তা মিথ্যা। গত মাসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি অচল হয়ে যায়।

মার্কিন কমান্ড আরও জানায়, সপ্তাহ শেষে ওমানের উপকূলীয় জলসীমায় নোঙর করে থাকা জাহাজটিতে আবারও ড্রোন হামলা চালানো হয়। বর্তমানে একটি আঞ্চলিক দেশের সহায়তায় জাহাজটি টেনে নেওয়া হচ্ছে। তবে দেশটির নাম বা জাহাজটির গন্তব্য জানানো হয়নি।

সেন্টকম অভিযোগ করেছে, আইআরজিসি মিথ্যা তথ্য ছড়িয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে ভয়ভীতি তৈরি করছে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত করছে।
এর আগে সোমবার আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালির দক্ষিণে একটি নিষিদ্ধ এলাকা দিয়ে যাওয়ার সময় ‘এল গাইয়া’ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। দক্ষিণ দিকের অবৈধ পথের বিপদ সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল বলেও জানায় তারা।
আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এর নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। আগুন নেভানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার ভারত জানিয়েছিল, ওমানের উপকূলের কাছে ‘এল গাইয়া’ হামলার শিকার হয়েছে। জাহাজটির ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন। তবে হামলাটি কে বা কী ধরনের অস্ত্র দিয়ে চালানো হয়েছে, তা জানায়নি নয়াদিল্লি।

সূত্র: শাফাক নিউজ

  • Related Posts

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫…

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুমিন মাত্রই বিসমিল্লাহর প্রতি আকর্ষণ অনুভব করে। প্রত্যেক ভালো কাজে অবচেতন মনে মুমিনের মুখে বিসমিল্লাহ উচ্চারিত হয়। বিসমিল্লাহ হৃদয়ে প্রশান্তি আনে। কাজে আত্মনিবেদিত হতে প্রেরণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?