হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২৮ শিশু এবং গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লক্ষ ৮৮ হাজার ২৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৩ শিশু, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ২১২ শিশু।
গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৬ হাজার ৩১০ শিশু।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৫৯ হাজার ৫১৯ শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০১ শিশুর মৃত্যু হয়েছে।

  • Related Posts

    একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

    ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় আরও বাড়ানো হচ্ছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত চালু রাখা…

    মেঘনায় ট্রলারডুবি- একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ সোমবার দুপুরে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে চার দিনের উদ্ধার অভিযান শেষ হয়।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

    একাদশে ভর্তি আবেদনের সময় আরও বাড়ছে

    মেঘনায় ট্রলারডুবি- একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

    মেঘনায় ট্রলারডুবি- একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

    কেন কাজে গিয়ে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি?

    কেন কাজে গিয়ে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি?

    ৩০ সেকেন্ডে মুড ভালো করার উপায়

    ৩০ সেকেন্ডে মুড ভালো করার উপায়

    ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

    ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

    চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

    চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী