হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

হিমালয়ের পাহাড়ি অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুড়িগ্রামের রাজারহাটের লোকালয়ে আশ্রয় নিয়েছিল একটি হিমালয়ান গৃধিনী শকুন (Himalayan Griffon Vulture)। স্থানীয়দের হাতে আটকে পড়ার পর খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করেছে উপজেলা বন বিভাগ।

চিকিৎসা ও পরিচর্যার জন্য রোববার (৮ নভেম্বর) এটিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানো হবে। সুস্থ হলে আবারও প্রকৃতির মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে শকুনটিকে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে রাজারহাট সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে হরিশ্বর তালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। পরে তিনি শকুনটিকে উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগে নিয়ে যান।

মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হরিশ্বর তালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে কিছু শকুন বাংলাদেশে আসে। উদ্ধার করা শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, শকুনটি কুড়িগ্রাম বন বিভাগে আনার পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণমূলক ব্যবস্থার জন্য বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়।

তিনি আরও জানান, আগামী রোববার (৮ নভেম্বর) শকুনটিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টের উদ্ধারকেন্দ্রে পাঠানো হবে। সেখানে চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর উপযুক্ত পরিবেশে আবার প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয় ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শীত মৌসুমে পরিযায়ী শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নেয়। সিংড়া ফরেস্ট শকুনের সংরক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের জন্য পরিচিত। সেখানে উদ্ধার করা শকুনকে স্থায়ীভাবে বন্দি করে রাখা হয় না; বরং চিকিৎসা শেষে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের বন্যপ্রাণী ও পরিযায়ী পাখির প্রতি সহনশীল থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো বন্যপ্রাণীকে অসুস্থ, আহত বা বিপদগ্রস্ত অবস্থায় দেখলে নিজেরা ধরার চেষ্টা বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।

  • Related Posts

    ২০২৬ সাল হতে যাচ্ছে দ্বিতীয় উষ্ণতম বছর

    বৈশ্বিক উষ্ণায়নের বিবেচনায় এ যাবৎকালের মধ্যে চলতি বছর দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা। এর কারণ হিসেবে তারা, অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’ আবহাওয়া পরিস্থিতি মানুষের কর্মকাণ্ডজনিত…

    গোর-এ শহীদ ময়দানে ইজতেমা, জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

    দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় এই ইজতেমা। এদিকে ইজতেমার প্রথম দিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

    হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

    ২০২৬ সাল হতে যাচ্ছে দ্বিতীয় উষ্ণতম বছর

    ২০২৬ সাল হতে যাচ্ছে দ্বিতীয় উষ্ণতম বছর

    গোর-এ শহীদ ময়দানে ইজতেমা, জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

    গোর-এ শহীদ ময়দানে ইজতেমা, জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

    বিদ্যুৎ-গ্যাস ছাড়াই সূর্যের আলোয় রান্না হবে এই চুলায়

    বিদ্যুৎ-গ্যাস ছাড়াই সূর্যের আলোয় রান্না হবে এই চুলায়

    টোকিওর উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

    টোকিওর উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

    হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক