১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সী এই তারকা ইতালির সিরি-সি এর দল র‍্যাভেনার হয়ে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিপক্ষে বহুল আলোচিত ডার্বি ম্যাচে নামবেন ড্রিবলিংয়ের এই জাদুকর।

গত জুনে প্রথমবার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। অবশেষে শুক্রবার নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন তিনি। এর আগে পেশাদার ক্যারিয়ারে ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার মাঠ মাতিয়েছিলেন ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

এক বিজ্ঞপ্তিতে সিরি-সি’র ক্লাব র‍্যাভেনা বলেন, এটি এমন এক আয়োজন, যা পুরো বিশ্বের নজর স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে ঘুরিয়ে দেবে। অনেকে হয়তো বিষয়টিকে অবিশ্বাস্য ভেবেছিলেন, তবে আমরা আনুষ্ঠানিকভাবেই ফুটবলের এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নিশ্চিত বার্তা দিচ্ছি। আবার ফিরছে সেই জাদু, সেই চেনা হাসি এবং নিখাদ এক প্রতিভা।

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট ক্লাব র‍্যাভেনা এত দিন বিশ্বফুটবলে অচেনাই ছিল। তবে রোনালদিনহোর যোগদানে রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে দলটি। ২০২৪ সালে ক্লাবটি কেনেন শিল্পপতি ইগ্নাজিও চিপ্রিয়ানি, যিনি বিশ্বখ্যাত এই ব্রাজিলিয়ানকে শৈশবের আইকন হিসেবে মানেন। চিপ্রিয়ানির বিশ্বাস, রোনালদিনহোর আগমন ক্লাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পুরনো স্মৃতি ও সম্পর্কের টানেই এই ক্লাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এসি মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, চিপ্রিয়ানি পরিবার এবং বন্ধুদের সঙ্গে বহু বছরের সম্পর্কের সূত্র ধরেই এই সুযোগটি এসেছে। আমি রোমাঞ্চ অনুভব করছি এবং আশা করি র‍্যাভেনার সঙ্গে আমাদের নতুন এই যাত্রা সফল হবে। সূত্র: রয়টার্স।

  • Related Posts

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    জমির মালিকানা ও রেকর্ডসংক্রান্ত তথ্য জানতে এখন ঘরে বসেই অনলাইনে খতিয়ান অনুসন্ধান করা যায়। বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা পোর্টালে জমির অবস্থান, মৌজা ও খতিয়ানের ধরন নির্বাচন করে…

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে ইরান-সমর্থিত গোষ্ঠীটি আরও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ঘরে বসেই অনলাইনে বের করুন জমির খতিয়ান

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    ‘অনিরাপদ’ সতর্কবার্তা সত্ত্বেও চালু হলো রিয়াদ বিমানবন্দর

    পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে , প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত

    পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে , প্রোটিনের শেষ ভরসাটুকুও হারাচ্ছে নিম্নবিত্ত

    যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের ফল

    যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমানের ফল

    ৩ কোটি বাজেটের সিনেমার আয় ১১৪ কোটি!

    ৩ কোটি বাজেটের সিনেমার আয় ১১৪ কোটি!

    জনতা ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার কবলে

    জনতা ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার কবলে