১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে কিছুটা লড়াই করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

রিতু মনির দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশের মেয়েরা। এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই ফারজানা হক সাজঘরে ফেরেন। দলীয় ১১ রানে আরেক ওপেনার শারমিন সুলতানাকেও হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ২৪ রান করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
সোবহানা মোস্তারির ব্যাট থেকেও আসে মাত্র ২ রান।

এতে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ৮৬ বল খেলে ২৯ রান করে ফেরেন তিনি। তার আগে স্বর্ণা আক্তারকে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি। ৮৭ বলে ৩৫ রানের জুটির পর আউট হন বাংলাদেশের অধিনায়ক।

এরপর রিতু মনি ও স্বর্ণার জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। স্বর্না ৫০ বলে ২১ রান করে ফিরলেও রিতু লড়াই চালিয়ে যান।

শেষ দিকে রাবেয়া খানের ১৩ বলে ১১ এবং নাহিদা আক্তারের অপরাজিত ২৬ বলে ১৪ রানে দেড়শ পেরোয় বাংলাদেশের সংগ্রহ। ৬৩ বল মোকাবিলায় ৫ চারসহ ৪৫ রান করে রানআউট হন রিতু মনি। বাংলাদেশের ইনিংসে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশের স্কোরকে এগিয়ে নিতে নাহিদার সঙ্গে গুরুত্বপূর্ণ ৩৭ রানের জুটি গড়ের রিতু।

৪৯ দশমিক ৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে অস্ট্রেলিয়াকে ১৬৭ রানের লক্ষ্য দেয় নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৪টি এবং মেগান শাট ২টি উইকেট নেন।

  • Related Posts

    এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

    বলিউড অভিনেত্রী তথা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি অশালীন ও আপত্তিজনক কনটেন্ট ইন্টারনেট থেকে সরানোর দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অনলাইন…

    বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    বাংলাদেশিদের বিদেশে ভ্রমণের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা নগদায়নের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় অনুমোদিত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিকের কাছে একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

    এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

    বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    ১৬৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে

    রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

    রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন

    জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন