৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

৪১ বছর বয়সেও যেন সময়কে হার মানাচ্ছেন লুকা মদরিচ। ইউয়েফা নেশনস লিগে চেকিয়ার বিপক্ষে গোল করে নিজেরই গড়া সর্বোচ্চ বয়সে গোল করার রেকর্ড নতুন করে লিখেছেন ক্রোয়েশিয়ার এই তারকা।

চেকিয়ার বিপক্ষে ম্যাচের ৪৭ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দারুণ শটে গোল করেন মদরিচ। এই গোলের মাধ্যমে ৪১ বছর ১৭ দিন বয়সে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

২০২৪ সালের জুনে প্রথমবার ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন মদরিচ। ইউরো ২০২৪-এ ইতালির বিপক্ষে ম্যাচে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন। সেদিন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতাও হয়েছিলেন তিনি।

মদরিচের আগে ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা ছিলেন নিকো কোভাচ। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে কাজাখস্তানের বিপক্ষে যখন কোভাচ গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ৩৬ বছর ১০ মাস ২২ দিন।

২০২৬ ফিফা বিশ্বকাপে গোল করে কোভাচকে ছাড়িয়ে যান ইভান পেরিশিচ। ৩৭ বছর ৫ মাস ১ দিন বয়সে গোল করে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি।

মদরিচের রেকর্ড ভাঙার দিনে চেকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কো পাশালিচ। এর আগে চেকিয়াকে সমতায় ফিরিয়েছিলেন আদাম কারাবেক।

ম্যাচের কয়েক ঘণ্টা আগেও অবশ্য মদরিচের মাঠে নামা নিয়ে ছিল অনিশ্চয়তা। জ্বরে ভোগায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে মাঠে নামেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৫০০ ফ্লাইট

    যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উত্তাল ঢেউয়ে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১ লাখ ৩০…

    আজকের নামাজের সময়সূচি

    আজ সোমবারের (২৮ সেপ্টেম্বর) নামাজের সময়সূচি তুলে ধরা হলো। ফজর- ০৪:৩৪ মিনিট জোহর- ১১:৫০ মিনিট আসর- ০৪:০৮ মিনিট মাগরিব- ০৫:৫০ মিনিট এশা- ০৭:০৪ মিনিট সূর্যোদয় ভোর ০৫:৪৮ সূর্যাস্ত সন্ধ্যা ০৫:৪৮

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৫০০ ফ্লাইট

    যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৫০০ ফ্লাইট

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

    মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

    আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু

    ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০

    ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৭০