৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এলো ৮.৯৮ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর সময়ে দেশে প্রবাসি বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৭৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের ৭ দশমিক ৭২৬ বিলিয়ন ডলারের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৬ সালের ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের ১৪১ মিলিয়ন ডলারের তুলনায় ১৭৫ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর একদিনেই প্রবাসি বাংলাদেশিরা দেশে ১৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং লেনদেনের ভারসাম্যের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

    দৈনন্দিন জীবনের ক্লান্তিকর ব্যস্ততা কিংবা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়ার অলীক স্বপ্ন মানুষকে প্রায়শই এক অন্ধকার ও সর্বনাশা পথের দিকে টেনে নেয়। এই পথের নাম জুয়া। বাহ্যিক দৃষ্টিতে এটি…

    মিয়ানমারে পাচারকালে ৮০০ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ

    চট্টগ্রামের কর্ণফুলী নদী হয়ে মিয়ানমারে পাচারকালে আনুমানিক চার লাখ টাকা মূল্যের ৮০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কার্গো বোটও জব্দ করা হয়েছে। তবে অভিযান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

    জুয়া— ইহকাল ও পরকালের ধ্বংসের ফাঁদ

    মিয়ানমারে পাচারকালে ৮০০ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ

    মিয়ানমারে পাচারকালে ৮০০ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ

    ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

    ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

    অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন

    অক্টোবরের ৫ দিনে  রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন

    দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে শাহরুখ-কারিনা

    দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে শাহরুখ-কারিনা

    শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর

    শীতের তিন মাসেও গ্যাস নিয়ে নেই কোনো সুখবর