টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর নতুন বিশ্বরেকর্ড

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই আরও একটি অনন্য রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ এই মহাতারকা। আল-রিয়াদের বিপক্ষে আল-নাসরের ৪-০ গোলের জয়ে দলের শেষ গোলটি করে প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন সিআরসেভেন।
৪১ বছর বয়সি রোনালদো ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে আল-রিয়াদের জালে পাঠান রোনালদো।
এই গোলের মাধ্যমে টানা মৌসুমে গোল করার রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।
রোনালদোর এই ধারাবাহিকতা আরও উল্লেখযোগ্য, কারণ তিনি চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে গোল করে রেকর্ডটি গড়েছেন। স্পোর্টিংয়ে ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম অধ্যায়ের প্রতিটি মৌসুমে গোল করেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে টানা নয় মৌসুম এবং জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোল করার পর আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে পাড়ি দিয়ে আল-নাসরের হয়েও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

আল-রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম। অর্থাৎ ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।

রোনালদোর মোট গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে ১৪৫টি, জুভেন্টাসে ১০১টি, স্পোর্টিংয়ে ৫টি এবং আল-নাসরের হয়ে ১৩০টি রয়েছে। জাতীয় দলের জার্সিতে পর্তুগালের হয়ে করেছেন আরও ১৪৬ গোল।

২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলে রোনালদোর শেষ মৌসুম হতে পারে বলে জোরালো আলোচনা রয়েছে। সম্প্রতি ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’

সাক্ষাৎকারের সময় তার গোলসংখ্যা ছিল ৯৭৬। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই আরও একটি গোল যোগ করে সেই সংখ্যা ৯৭৭-এ নিয়ে গেছেন তিনি। আল-নাসরের সঙ্গে চলতি মৌসুম পর্যন্ত চুক্তি থাকা রোনালদো এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন।

  • Related Posts

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    ৭৮তম এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে অ্যাপল টিভির নতুন ধারাবাহিক (ড্রামা সিরিজ) ‘উইডোজ বে’। এবারের আসরে মোট ১৯টি মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার জিতে সবচেয়ে সফল ধারাবাহিকের জায়গা দখল করেছে এটি। হাস্যরসাত্মক…

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    ফর্মহীনতার বৃত্ত থেকে বের হতে নতুন মিশনে নামছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। দীর্ঘ প্রায় সাত বছর পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন তিনি। রানখরা কাটাতে লাল বলের ক্রিকেটে ফেরার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল

    একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল