বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার এফবি বরকত নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে ভাসমান অবস্থায় অপর একটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করেন। বাকি পাঁচ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরের দিকে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা থেকে চার দিন আগে ১৩ জন জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার সমুদ্রে মাছ শিকার করতে যায়। পরে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি নোঙর করে রাখেন জেলেরা। এ সময় সাগরে আবহাওয়া খারাপ থাকায় উত্তাল ঢেউয়ের মধ্যে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে নিকটবর্তী আরেকটি ট্রলারে উঠতে পারলেও বাকি পাঁচ জেলে নিখোঁজ হন।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে পাথরঘাটার একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে এফবি জহুরা নামে একটি ট্রলার পাঠানো হয়েছে। নিখোঁজ পাঁচ জেলের পরিচয় ও তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • Related Posts

    ব্রেস্ট ক্যান্সারের প্রথমিক লক্ষণ

    ব্রেস্ট বা স্তন ক্যান্সারের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্তনের ভিতর কোনও শক্ত চাকা বা লাম্পের অস্তিত্ব। কিন্তু স্তন ক্যান্সার যে সবসময় লাম্প দিয়েই শুরু হবে, এমন কোনও…

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এদিকে তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ব্রেস্ট ক্যান্সারের প্রথমিক লক্ষণ

    ব্রেস্ট ক্যান্সারের প্রথমিক লক্ষণ

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    গাইবান্ধার সুুন্দরগঞ্জে বিধবা নারীর ধান কেটে নেওয়ার অভিযোগ

    গাইবান্ধার সুুন্দরগঞ্জে বিধবা নারীর ধান কেটে নেওয়ার অভিযোগ

    দাম্মামগামী বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

    দাম্মামগামী বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে