হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। আহত তিনজনেরই কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরাঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রতন দাসসহ চারজন একটি নৌকায় করে নিয়মিত মহিষাসুরা হাওরে মাছ ধরতে যেতেন। বুধবার ভোররাতে তারা হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে অপর তিনজনও আহত হন। আহত তিনজনের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা।

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • Related Posts

    টোকিওর উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

    জাপানের রাজধানী টোকিওর অদূরে সমুদ্র উপকূলে শুক্রবার ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে,…

    হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    হবিগঞ্জে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টোকিওর উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

    টোকিওর উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প

    হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    ইসরাইলে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, যা জানালেন প্রেসিডেন্ট

    ইসরাইলে কে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন, যা জানালেন প্রেসিডেন্ট

    পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

    পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

    ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া

    বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ফের একসাথে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া