দিনুশার জোড়া সেঞ্চুরিতে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা

কলম্বো টেস্টের চতুর্থ দিন পর্যন্ত ম্যাচের নাটাইটা ছিল ভারতের হাতে। পঞ্চম দিনে এসে ভারতের নিশ্চিত জয় কেড়ে নিয়ে ম্যাচ ড্র করলো শ্রীলঙ্কা, আরও নির্দিষ্ট করে বললে করালেন সোনাল দিনুশা। শেষ দিনে দিনুশার দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ ড্র করেছে লঙ্কানরা। ভারতকে জিততে দেননি দিনুশা।

৬ উইকেট হারিয়ে ২২৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ক্রিজে টিকে থাকা সোনাল দিনুশা এবং কেশারা নুয়ান্থা দেখেশুনে খেলেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রানও বের করেছেন। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে লঙ্কানদের ইনিংস।

কেশারা বলের পর বল খেলেছেন। এগিয়েছেন ধৈর্যশীল ব্যাটিংয়ে। দিনুশাও ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে এগিয়েছেন। দুজনের ধৈর্যশীল ব্যাটিংয়ে লিড বাড়াতে থাকে শ্রীলঙ্কা। ভারতও দিশা হারিয়ে ফেলতে থাকে। ম্যাচের লাগামটা হাত থেকে বের হয়ে যেতে থাকে।

দিনুশা ফিফটি ছুঁয়ে ফেলেন। কেশারাও ফিফটির খুব কাছে চলে যান। যদিও ফিফটিটা ছোঁয়া হয়নি কেশারার। দারুণ খেলতে থাকা কেশারা থেমেছেন দলের ৩৩০ রানের মাথাতে, ১৫০ বলে ৪৬ রান করে। পরে সুবিধা করতে পারেননি প্রবাথ জয়সুরিয়াও। ২ রান করে বিদায় নেন তিনি। যদিও খেলেছেন ২৮ বল।
এরপর দিনুশাকে সঙ্গ দিয়েছেন লাহিরু কুমারা। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন সোনাল দিনুশা। ধৈর্যের সাথে সামলেছেন ভারতের বোলিং। দুর্দান্ত ব্যাটিংয়ে টেনেছেন দলের ইনিংস। লিড বাড়িয়েছে শ্রীলঙ্কা। ম্যাচটাকে টেনেছে ড্রয়ের দিকে। দিনুশাও ছুটেছেন সেঞ্চুরির দিকে।

লাহিরু কুমারা দারুণভাবে সঙ্গ দিয়ে গেছেন দিনুশাকে। ৯০ বলে ১২ রান করে দলের ৪০২ রানের মাথাতে আউট হয়েছেন কুমারা। পরে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন দিনুশা। শেষ দিকে আসিথা ফার্নান্দো ক্রিজে এসে ২৪ বল খেলে রান করেননি। দিনুশা ২৬৪ বল খেলে ১৩৩ রান করে টিকে ছিলেন। ৯ উইকেট হারিয়ে ৪২৯ রান তুলে দিন এবং ম্যাচও শেষ করে শ্রীলঙ্কা। তাদের অলআউট করা যায়নি, ম্যাচও শেষ হয়েছে ড্রতে।

ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন মানভ সুথার এবং রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট নেন সারাংশ জেইন, মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা।

  • Related Posts

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    বিশ্বকাপের পর এবার নিজের দেশে খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর) তিনটি প্রীতি ম্যাচ খেলবে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না…

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    ৭৮তম এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে অ্যাপল টিভির নতুন ধারাবাহিক (ড্রামা সিরিজ) ‘উইডোজ বে’। এবারের আসরে মোট ১৯টি মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার জিতে সবচেয়ে সফল ধারাবাহিকের জায়গা দখল করেছে এটি। হাস্যরসাত্মক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার