নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস ভয়াবহ হড়পা বানের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী দেশ নেপাল। প্রকৃতির এই মারাত্মক প্রলয়লীলায় অন্তত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
রাসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা জলবিদ্যুৎ প্রকল্প, সেতু, বহু ঘরবাড়ি ও যানবাহন মুহূর্তের মধ্যে ভেসে গেছে। এই চরম দুর্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।

কাঠমান্ডুতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি অভিনেত্রী মনীষা কৈরালা বলেন, ‘নিজের জন্মভূমির এ বিপর্যয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তিনি বলেন, এমন ভয়াবহ বান আমি আগে কখনো দেখিনি। মানুষ হিসেবে মানুষের এই সীমাহীন কষ্ট দেখা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক।’

মনীষা কৈরালা বলেন, ‘এর আগেও শক্তিশালী ভূমিকম্পে নেপালের সব কিছু তছনছ হয়ে গিয়েছিল।’

প্রার্থনার পাশাপাশি এখন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান অভিনেত্রী।

এ ভয়াবহ বন্যা ও হড়পা বানে মৃতের সংখ্যা প্রায় ৪৬৯ ছাড়িয়েছে। এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ১৪টি হেলিকপ্টার ও সেনাবাহিনী, এপিএফ ও পুলিশের একাধিক দল রাসুয়া এবং আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। তিব্বতের দিক থেকে আসা পানির ধাক্কায় ভোটকোশী নদী হঠাৎ দুই কূল ছাপিয়ে প্রবাহিত হওয়ায় এ ধ্বংসলীলা ঘটেছে।

  • Related Posts

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    মঙ্গলের বুকে একসময় তরল পানির অস্তিত্ব ছিল—এমন ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাহারা মরুভূমির মালিতে পাওয়া একটি উল্কাপিণ্ডের রাসায়নিক বিশ্লেষণে মিলেছে ৪১০ কোটিরও বেশি বছর আগে মঙ্গলের পৃষ্ঠে পানির…

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে