ভারতে ভেসে এল ৭ নেপালির লাশ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতদের মধ্যে সাতজনের লাশ ভারতের নদীতে ভেসে এসেছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বন্যাকবলিত চিতওয়ান অঞ্চলের সীমান্তবর্তী ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌরব সিং সোগরওয়াল জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) চারটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নেপালে আকস্মিক বন্যার পানির স্রোতে লাশগুলো ভেসে ভারতে এসেছে।
এ ছাড়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে কুশীনগর জেলা থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

উদ্ধার হওয়া লাশগুলোর পরিচয় শনাক্তে কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে, নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৭৯টি লাশ। একই সঙ্গে বিভিন্ন এলাকায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

  • Related Posts

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে…

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    রান্নাঘরে প্রতিদিনই এমন অনেক কিছু ব্যবহার করা হয়, যা কাজ শেষে জায়গা পায় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের শুকনো খোসাও তেমনই একটি। তবে সম্প্রতি ফেলে দেওয়া এই খোসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান