ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় গরু মৃত্যুর অভিযোগে নিশিত ঘোষ (৪৯) নামে এক কথিত পশু চিকিৎসককে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

রবিবার বিকেলে উপজেলার সনমান্দি এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

কারাদণ্ড পাওয়া নিশিত ঘোষ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় বসবাস করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সনমান্দি এলাকায় নিশিত ঘোষের দেওয়া চিকিৎসায় একটি গরু মারা যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নিজেকে পশু চিকিৎসক দাবি করলেও তিনি চিকিৎসাসংক্রান্ত কোনো বৈধ সনদ দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত দুই দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, ভুল চিকিৎসা ও অনুমোদনহীনভাবে পশু চিকিৎসার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫…

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুমিন মাত্রই বিসমিল্লাহর প্রতি আকর্ষণ অনুভব করে। প্রত্যেক ভালো কাজে অবচেতন মনে মুমিনের মুখে বিসমিল্লাহ উচ্চারিত হয়। বিসমিল্লাহ হৃদয়ে প্রশান্তি আনে। কাজে আত্মনিবেদিত হতে প্রেরণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?