ভারতসহ ১০ দেশ নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে

রাশিয়া থেকে তেল-গ্যাস কেনা ভারতসহ কয়েকটি দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিল প্রতিনিধি পরিষদে এগিয়েছে। এতে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার কথাও বলা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে।

এর আগে, ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদে ২১৪-২১১ ভোটে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পার হয়। দুই ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়ায় বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাব পাস হয়।

গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাশ হয়। প্রস্তাবিত আইনে রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহণে সহায়তাকারী ‘ছায়া বহর’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিলটিতে রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রতিনিধি পরিষদের নথিতে জমা দেওয়া একটি সংশোধনীতে ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম উল্লেখ করা হয়েছে।
তবে বিলটির বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। তার দাবি, এতে প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা দেওয়া হচ্ছে, যার ওপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকবে না।

যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার অপরিশোধিত তেল বাণিজ্য ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে। এদিকে ওয়াশিংটনে ইউক্রেনপন্থি সংগঠনগুলো আইনপ্রণেতাদের ওপর চাপ বাড়াচ্ছে। ইউক্রেন অ্যাকশন সামিটে কিয়েভকে অব্যাহত সমর্থনের পক্ষে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রচার চালানো হচ্ছে।
প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের আগাম অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে এবং মধ্যবর্তী নির্বাচনের পর ৯ নভেম্বর অধিবেশন বসার কথা।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

  • Related Posts

    বিপিএলের দুই সাবেক কর্মকর্তাকে বরখাস্ত

    বিপিএলের দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে দুর্নীতিবিরোধী একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং…

    টি-রেক্স ডাইনোসরদের রক্ত ছিল উষ্ণ, দাবি বিজ্ঞানীদের

    প্রায় ৬০ বছর ধরে বিজ্ঞানীরা ধারণা করে আসছিলেন যে দানবীয় শিকারি ডাইনোসর ‘টাইরানোসরাস রেক্স’ বা টি-রেক্স হয়তো উষ্ণরক্তের প্রাণী ছিল। ২০২২ সালে আলাস্কায় টি-রেক্সের একটি ফসিলযুক্ত পদচিহ্ন আবিষ্কৃত হলে সেই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিপিএলের দুই সাবেক কর্মকর্তাকে বরখাস্ত

    বিপিএলের দুই সাবেক কর্মকর্তাকে বরখাস্ত

    হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

    টি-রেক্স ডাইনোসরদের রক্ত ছিল উষ্ণ, দাবি বিজ্ঞানীদের

    টি-রেক্স ডাইনোসরদের রক্ত ছিল উষ্ণ, দাবি বিজ্ঞানীদের

    শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    শিশু রায়হানের পা কাটা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

    নায়করাজের স্মৃতিচারণ করে যা বললেন কনকচাঁপা

    নায়করাজের স্মৃতিচারণ করে যা বললেন কনকচাঁপা

    নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

    নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক