যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোরে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-২ (তালশো) উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালার ডালপালা কাটার কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপকেন্দ্রটির আওতাধীন সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—

বড়াইগ্রাম পৌরসভা, বড়াইগ্রাম ইউনিয়ন, জোনাইল ইউনিয়ন, নগর ইউনিয়নের আংশিক এলাকা, গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের আংশিক এলাকা।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

  • Related Posts

    চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

    দুই দিনে শেষ হয়েছে চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডের ১৮টি ম্যাচ। রোমাঞ্চকর লড়াই, নাটকীয় জয়-পরাজয় আর গোলবন্যার পাশাপাশি এই পর্বে ব্যক্তিগত ও দলীয় বেশ কিছু রেকর্ড গড়েছেন ফুটবলার ও…

    তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

    ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে তিন বাড়ির দরজার সামনে লাশ দাফনের সরঞ্জাম ঝুলিয়ে রাখার খবর পাওয়া গেছে। ঝুলিয়ে রাখা ব্যাগে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা ব্রয়লার মুরগি ভরা ছিল। রেখে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

    চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

    তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

    তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

    ক্লান্তি ভেবে এড়িয়ে যাচ্ছেন? শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হতে পারে বিপজ্জনক

    ক্লান্তি ভেবে এড়িয়ে যাচ্ছেন? শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হতে পারে বিপজ্জনক

    নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

    নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

    পৃথিবীতে সূর্যের আলো প্রতিফলনের পরিকল্পনা, বাস্তবায়ন নিয়ে বিজ্ঞানীদের শঙ্কা

    পৃথিবীতে সূর্যের আলো প্রতিফলনের পরিকল্পনা, বাস্তবায়ন নিয়ে বিজ্ঞানীদের শঙ্কা

    সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর

    সিলেট টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর