পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার সকালে ঘোষিত সড়কগুলো পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্তের কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরিদর্শনকালে তিনি বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তারাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সহযোগিতায় নগরবাসীর জন্য ফুটপাত ও সড়কে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি জানান, শুধু রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিয়ম অনুযায়ী নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে হকার বসে জনভোগান্তি তৈরির সুযোগ নেই। নিয়মের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।

হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে আবদুস সালাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে এক ঘণ্টার বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম তদারকি করেন ডিএসসিসি প্রশাসক।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

    ব্যস্ততার এই যুগে প্রতিদিনের নামাজে মন টিকিয়ে রাখা অনেকের জন্যই এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেজদায় যাওয়ার পর হঠাৎ মনে পড়ে যায় অমুক কাজের কথা, কিংবা পরিবারের কোনো জরুরি বিষয়ের…

    শীতের আগাম সবজিতে লালমনিরহাটে কৃষকদের বাজিমাত

    লালমনিরহাটের পাঁচটি উপজেলায় চলতি মৌসুমে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

    নামাজে অনিচ্ছাকৃত চিন্তা যেভাবে দূর করবেন

    শীতের আগাম সবজিতে লালমনিরহাটে কৃষকদের বাজিমাত

    শীতের আগাম সবজিতে লালমনিরহাটে কৃষকদের বাজিমাত

    মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

    মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

    সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

    ‘ভেঙে যাওয়া সংসার নতুন করে কেউ ভাঙতে পারে না’

    ‘ভেঙে যাওয়া সংসার নতুন করে কেউ ভাঙতে পারে না’

    এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গারা

    এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গারা