আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

প্রতিদিন নানা প্রয়োজনে রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানে যেতে হয় নগরবাসীকে। ছুটির দিন শুক্রবার কেনাকাটা কিংবা ঘোরাঘুরির জন্য অনেকে মার্কেট ও বিনোদনকেন্দ্রে যান। তবে সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট, মার্কেট ও কয়েকটি দর্শনীয় স্থান এদিন বন্ধ থাকে।

তাই অযথা ভোগান্তি এড়াতে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া ভালো, শুক্রবার কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ।

শুক্রবার যেসব মার্কেট বন্ধ

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চানখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। অন্য দিনগুলোতে এটি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে।

আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

  • Related Posts

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    ডেঙ্গুর জ্বর নিয়ে অনেক মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া, হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর সংখ্যা একেবারে কম নয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে…

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    ইরানের ওপর কোনো হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

    ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর