উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরি

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব খাবারের অভ্যাস জরুরউচ্চ রক্তচাপ একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা অনেক মানুষ উপেক্ষা করেন। তবে নিয়ন্ত্রণে না থাকলে এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক, কিডনি ক্ষতি, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং মেটাবলিক সিন্ড্রোমের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাধারণত জীবনযাপনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ওষুধ সেবন করতে হয়। উচ্চ রক্তচাপ বিষয়ক বিস্তারিত পরামর্শ দিয়েছেন ভারতীয় চিকিৎসক ডা. অলোক চোপড়া।

তিনি বলেছেন, আপনার রক্তচাপ আপনার ধারণার চেয়েও বেশি কিছুর জানান দেয়। বিষয়টি শুধু খাবারে লবণের পরিমাণের ওপর নির্ভর করে না, বরং আপনার খাবার ঘুম, পরিশ্রম ও শারীরিক ব্যায়াম সবকিছুই রক্তচাপকে প্রভাবিত করতে পারে।

প্রাকৃতিক উপায়ে রক্তচাপ কমানোর উপায়—

লবণ ও প্রক্রিয়াজাত খাবার কমান

খাবারে সোডিয়ামের পরিমাণ কমালে তা রক্তচাপ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই-

* প্যাকেটজাত খাবারের পরিবর্তে তাজা প্রাকৃতিক খাবার বেছে নিন;

* চিপস ও অতিরিক্ত লবণযুক্ত খাবারের বিকল্প বেছে নিন;
* প্রক্রিয়াজাত মাংস কম খান।

রক্তচাপের জন্য উপকারি খাবার খান

খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখুন—

* আলু ও মিষ্টি আলু;

* বিভিন্ন ধরনের ফল ও সবজি;

* ডাল ও বিভিন্ন ধরনের শিম জাতীয় খাবার;

* হোল গ্রেইন।

ম্যাগনেশিয়ামযুক্ত খাবার যোগ করতে ভুলবেন না

পেশি, স্নায়ু ও হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ। তাই খাদ্যতারিকায় ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যুক্ত করুন—

* বাদাম;

* বিভিন্ন ধরনের বীজ;

* পালং শাক ও শস্য।

নিয়মিত শরীর চর্চা করুন

সুস্থ থাকতে কঠিন বা জটিল ব্যায়াম করার প্রযোজন নেই। সপ্তাহে প্রায় ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করতে পারেন। হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন, সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট করে হাটার অভ্যাস গড়ে তোলা উচিত।

  • Related Posts

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ঢাকা ইপিজেড ও বলিভদ্র এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমাণ আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিপেটা করে…

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    জীবনের নানা ঘাত-প্রতিঘাত, দুঃখ-বেদনা, দুশ্চিন্তা-হতাশা নির্জন রাতকে দুর্বিষহ করে তোলে। গভীর রাতে যখন সব কোলাহল থেমে যায়, যখন ব্যস্ত জনপদে নেমে আসে সুনসান নীরবতা, তখন মনের আঙিনায় ভিড় করে কত-শত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

    দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

    নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস

    নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস

    ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ২০

    ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ২০

    ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড