ঠাকুরগাঁও-১ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

তফসিল অনুযায়ী, রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই করা হবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত।

নির্বাচনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি।

এদিকে গতকাল ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

অন্যদিকে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

  • Related Posts

    মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার

    রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও…

    ৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

    ৪১ বছর বয়সেও যেন সময়কে হার মানাচ্ছেন লুকা মদরিচ। ইউয়েফা নেশনস লিগে চেকিয়ার বিপক্ষে গোল করে নিজেরই গড়া সর্বোচ্চ বয়সে গোল করার রেকর্ড নতুন করে লিখেছেন ক্রোয়েশিয়ার এই তারকা। চেকিয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার

    মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট: ৯ জন গ্রেফতার

    ৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

    ৪১ বছর বয়সে গোল করে মদরিচের নতুন রেকর্ড

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

    ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি